পাংশায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২:৫৩ পিএম

রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে বিষধর প্রজাতির একটি সাপ তাকে কামড় দেয়।

নিহত স্কুলছাত্রী সাফা (১৩) পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহান মণ্ডলের মেয়ে ও বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, সাফাকে সাপে কামড় দেয়ার পর তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অ্যান্টিভেনম না থাকায় কুষ্টিয়া জেলা হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানেও অ্যান্টিভেনম না মেলায় বাইরে থেকে ক্রয় করে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। তারপরও তার অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসীরা জানান, প্রতি বছরই বর্ষা মৌসুমে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রাসেল ভাইপারসহ নানা বিষধর প্রজাতির সাপের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন তারা। তারা হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম সরবরাহের দাবি জানান।

এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ অস্বীকার করে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, নিহতের স্বজনরা যে অভিযোগ করেছে তা সঠিক নয়। রাজবাড়ীর পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই অ্যান্টিভেনম আছে।

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এ প্রসঙ্গে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, বিষয়টি তার জানা নেই। কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর