সিলেটে যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৬:৪১ পিএম

সিলেটে স্ত্রীর করা যৌতুক মামলায় এক পুলিশ সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভুঁইয়া এ আদেশ দেন।

অভিযুক্ত মানিকুল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার গোদাগাড়ী গ্রামে।

বাদীপক্ষের আইনজীবী রুহুল আনাম চৌধুরী জানান, মানিকুল ইসলাম সিলেটে সাব-ইন্সপেক্টর থাকাকালে প্রতারণা করে বিয়ে করেন ওসমানীনগরের চিকিৎসক শাহানারা ইয়াসমিনকে। আগের বিয়ে গোপন রেখে বিয়ে করার পাশাপাশি আট বছরের সাংসারিক জীবনে মানিকুল লুটে নিয়েছেন ২০ লাখ টাকা।

নিজেকে এক সাবেক মন্ত্রীর আপন ছোট ভাই পরিচয় দেয়ার পাশাপাশি বিয়ের সময় মানিকুল নিয়ে এসেছিলেন নকল বাবা-মা। তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া শিক্ষাসনদও। এক পর্যায়ে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী শাহানারাকে শুরু করেন মারধর।

এসব ঘটনায় আদালতে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর মামলা করেন তার স্ত্রী। মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়ে সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন মানিকুল।

এসময় আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। 

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর