পড়ায় মনোযোগ নেই তাই পিটিয়ে মাদ্রাসা ছাত্রকে হত্যা করেন শিক্ষক 

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৭:১৫ পিএম

খাগড়াছড়িতে মাদ্রাসা শিক্ষার্থী আবদুর রহমানকে (৭) মারধর করে হত্যার অভিযোগে সদরের ভুয়াছড়ির বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আমিন হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি সদর থানার পুলিশ। পরে তাকে গ্রেপ্তারের বিষয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।

নিজ কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহমানকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক। 

অভিযুক্ত শিক্ষক পুলিশকে জানান, আবদুর রহমান চঞ্চল প্রকৃতির ছিলো, পড়ালেখায় মনোযোগী ছিলো না, তাই তাকে তার দিয়ে পেটাতেন আমিন হোসাইন। মৃত্যুর দিন ও তার আগের দিন আবদুর রহমানকে কয়েক দফায় মারধর করা হয়। তার পিটুনিতেই শিশুটির মৃত্যু হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর

পুলিশ সুপার বলেন, আবদুর রহমানের মৃত্যুর পর অভিযুক্ত শিক্ষক আমিন হোসাইন আত্মগোপনে ছিলেন। পরে তাকে চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) রিপল বাপ্পী চাকমা জানান, শিশুটির মুখমণ্ডলসহ সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল।

 

একাত্তর/এআর
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
নরসিংদীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর