গৃহবধূ ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৪:৪৩ পিএম

নওগাঁর পোরশায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে আব্দুল হালিম (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
 
বৃহষ্পতিবার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। এসময় জরিমানার টাকা ধর্ষণের শিকার ওই গৃহবধূকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ঘাটনগর গ্রামের আবু বক্কার ওরফে ভোগার ছেলে। রায় ঘোষণার সময় আসামী উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ই মে জেলার পোরশা উপজেলা খাদখোড়া গ্রামে ধর্ষণের শিকার ওই গৃহবধূর পূর্ব পরিচিত ও দূর সম্পর্কের আত্মীয় আব্দুল হালিম তার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় রাত হয়ে গেলে বাড়িতে না গিয়ে থেকে যান আসামী আব্দুল হালিম। 

হঠাৎ করে রাত সাড়ে ১১টার সময় আসামী গৃহবধূর কাছে পানি চাইলে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় গৃহবধূ নিজেই তাকে পানি দিতে যাম। এসময় আসামি জাপটে ধরে জোর করে ওই গৃহবধূকে ধর্ষণ করে। 

পরে ধর্ষণের শিকার গৃহবধূ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি সংশ্লিষ্ট থানায় রেকর্ডের নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত চার কর্মদিবসের মধ্যে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 

রায় ঘোষণার সময় আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

একাত্তর/এআর
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর