সোনাইমুড়ীতে চক্ষু হাসপাতালে ১০ লাখ টাকা অনুদান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম

নোয়াখালীতে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হাসপাতালে অসহায় দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। 

শনিবার হসপিটালের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদানের চেক হস্তান্তর করেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। 

সমিতির সিনিয়র সহসভাপতি ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়ার সঞ্চালনায় চেক হস্তাস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য  বীরমুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি। বিশেষ অতিথি ছিলেন-  সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান বাহার, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় জাহাঙ্গীর কবির বলেন, সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল। এখানে দুস্থ, অসহায় চক্ষু রোগীদের নামমাত্র মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

গোলাম মোস্তফা ভু্ইঁয়া বলেন, ‘অন্ধ জনে দাও আলো’ এই স্লোগানে ৪৫ বছর আগে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। ফেণী-নোয়াখালী-লক্ষীপুর ও কুমিল্লার একটি অংশের অসহায় দরিদ্র মানুষ এখানে এসে স্বল্পমূল্যে চোখের যাবতীয় চিকিৎসা নিয়ে থাকে। সরকারি অনুদানের পাশাপাশি এলাকার সচ্ছল মানুষের থেকে বিশেষ অনুদান নিয়ে এ হাসপাতাল চলে আসছে। 

সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত বলেন, সমাজে ভালো কিছু করা, কিছু স্বপ্ন দেখা মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল। মানবতার কল্যাণে যে হাসপাতাল কাজ করছে তাদের পাশে বিত্তবানদের এগিয়ে আসলে এ অঞ্চলের গরীব অসহায় মানুষ চোখের আলো ফিরে পেতে অসুবিধা হবেনা।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর