এক মাসের ছুটি নিয়ে এক বছর ধরে বিদেশে শিক্ষিক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

পটুয়াখালী গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিক চিকিৎসার জন্য ছুটি নিয়ে বিদেশে গিয়ে এক বছর ধরে সেখানে আছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক শারমিন আক্তার লিজা ৩০ দিনের ছুটি নিয়ে বিদেশে যান। সেই ছুটি শেষ হয়ে এক বছর পার হলেও তিনি এখনও বিদ্যালয়ে উপস্থিত হননি।

সূত্র আরো জানায়, তার চাকরি এখনও বহাল আছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবগত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা এখনও নেওয়া হয়নি।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ওই বিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এতে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান অভিভাবক ও শিক্ষকরা।

তারা জানিয়েছে, ওই বিদ্যালয়ের ১৪১ জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ছয়জন। শিক্ষক স্বল্পতায় পাঠদানে হিমশিম খাওয়া বিদ্যালয়টির একজন সহকারী শিক্ষিক এমন থেকেও না থাকায় তাদের আরও বিপাকে ফেলে দিয়েছে।

এ ব্যাপারে স্কুলটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলেনা বেগম বলেন, লিজা এক মাসের ছুটি নিয়ে গেছেন। কিন্তু এখন এক বছর হয়ে গেল, তার কোনো খোঁজ-খবর নেই। বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারকে একাধিকবার জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিবেন বলেছেন ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম বলেন, তিনি ডিপিইও-কে ছয় মাসের সময় জানিয়েছেন এবং এক বছর পার হওয়ার পর পুনরায় জানিয়েছেন। তিনি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, তা তিনি জানেন না।

পটুয়াখালী গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিক চিকিৎসার জন্য ছুটি নিয়ে বিদেশে গিয়ে এক বছর ধরে সেখানে আছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক শারমিন আক্তার লিজা ৩০ দিনের ছুটি নিয়ে বিদেশে যান। সেই ছুটি শেষ হয়ে এক বছর পার হলেও তিনি এখনও বিদ্যালয়ে উপস্থিত হননি।

সূত্র আরো জানায়, তার চাকরি এখনও বহাল আছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবগত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা এখনও নেওয়া হয়নি।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ওই বিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এতে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান অভিভাবক ও শিক্ষকরা।

তারা জানিয়েছে, ওই বিদ্যালয়ের ১৪১ জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ছয়জন। শিক্ষক স্বল্পতায় পাঠদানে হিমশিম খাওয়া বিদ্যালয়টির একজন সহকারী শিক্ষিক এমন থেকেও না থাকায় তাদের আরও বিপাকে ফেলে দিয়েছে।

এ ব্যাপারে স্কুলটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলেনা বেগম বলেন, লিজা এক মাসের ছুটি নিয়ে গেছেন। কিন্তু এখন এক বছর হয়ে গেল, তার কোনো খোঁজ-খবর নেই। বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারকে একাধিকবার জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিবেন বলেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম বলেন, তিনি ডিপিইও-কে ছয় মাসের সময় জানিয়েছেন এবং এক বছর পার হওয়ার পর পুনরায় জানিয়েছেন। তিনি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, তা তিনি জানেন না।

একাত্তর/পিএজে
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ছোটোবেলা থেকেই তার স্বপ্ন—ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করা। কিন্তু অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই দেখা দিয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা।
বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ, জীবনসংগ্রামে টিকে থাকতে না পেরে মা-ও পাড়ি জমিয়েছেন নতুন সংসারে। স্বজন হারিয়ে আর তীব্র দারিদ্র্যে পেট চালাতে পথেই নেমে পড়তে হয়েছিলো শিশু রহমাতউল্লাহ ও আব্দুল্লাহকে। বয়সের...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর