গাড়ি চালানোর আড়ালে অস্ত্রের কারবার-ছিনতাই, যুবক আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম

নীলফামারীতে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, আটক ব্যক্তি অস্ত্র বেচা-কেনা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

সোমবার দুপুর সোয়া দুইটার দিকে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা জেলার ডিমলা উপজেলার ভেণ্টিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

তার নাম মো. তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটন (৩৩)। তিনি জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা গ্রামের বাসিন্দা।

বিকেলে নীলফামারী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি জানান, আটক ব্যক্তি পেশায় বাসচালক। কিন্তু এর আড়ালে তিনি আগ্নেয়াস্ত্র কেনা-বেচা ও ছিনতাই করে আসছিলেন।

উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন। ইমেজ: একাত্তর

আরফাত জানান, জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ভেণ্টিয়াপাড়া গ্রামে বেশ কিছুদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এতে র‌্যাবের গোয়েন্দারা নজরদারি বাড়ায়। সোমবার দুপুরে ওই এলাকা অস্ত্র বেচা-কেনার খবর পায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তরিকুলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, তারিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই, নাশকতার কাজে ভাড়াএবং নিজে ব্যবহার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ডিমলা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়নাতন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। 

রোববার রাতে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামের তিস্তা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে ডিমলা থানা পুলিশ। 

মরদেহটি সীমান্তের ওপার থেকে ভেসে আসতে পারে উল্লেখ করে পুলিশ জানায়, উদ্ধার মরদেহটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর