দুর্গম পাহাড়ে রাতভর অভিযানে পর অপহৃত চারজনকে উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দুই কাভার্ডভ্যানের চালক ও হেলপারসহ চারজনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে সোমবার ভোরে  দুই কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ৯ টার দিকে রামগড় উপজেলার 'যৌথ খামার' এলাকায় বেলায়েতের বাগান থেকে তাদেরকে অপহরণ করে ইউপিডিএফ (মূল) এর সন্ত্রাসীরা।

উদ্ধার হওয়া কাভার্ডভ্যান চালক হলে- আনোয়ার হোসেন ও মনির মিয়া এবং দুই হেলপার হলেন- হান্নান মিয়া ও জায়েদ হোসেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অপহরণের খবর পাওয়ার পর সেখানে রাতভর অভিযান চালানো হয়। ভোরে বেলা তাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীত) সন্ত্রাসীরা এই এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। অস্ত্রের মুখে কাভার্ডভ্যান চালক ও হেলপারদের অপহরণ করার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে টিকতে না পেরে পালিয়ে যায়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর সাজেকে যাওয়ার পথে রাঙ্গামাটি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ করে সন্ত্রাসীরা।

সেনাবাহিনীর কয়েক ঘণ্টার অভিযানের পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আরবি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর