বালি নিয়ে ট্রাকের ওপর ভেকুমেশিন পড়ে তিন শ্রমিক নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ পিএম

রাজবাড়ীতে চাতাল থেকে বালি ওঠানোর সময় ভেকুমেশিন ট্রাকের ওপর পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আর কেউ আহত হননি।
 
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালির চাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাকচালক মো. ইমরান সরদার (২৭)।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বালির চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালি ভর্তির কাজ করা হচ্ছিলো। হঠাৎ বালির স্তূপের ওপর থেকে ভেকুসহ বালি নিয়ে ট্রাকের ওপর পরে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে। 

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর