নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পিএম

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের রবিউল ইসলাম (১৮) ও নাটোর জেলার হাজিরহাট গ্রামের রকি (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেল করে চার বন্ধু দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দু'টির সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরেক আরোহী মারা যান।

মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মান্দা থানার পুলিশ পরিদর্শক আব্দুল গণি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিবারের লোকজন এখনো থানায় এসে পৌঁছায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

একাত্তর/এআর
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর