গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারি আটক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম

গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক কারবারিকে আটক করছে র‍্যাব-১ সদস্যরা। মঙ্গলবার সকালে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন পাপলা চামুরখি চেরাগ আলী মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মো. হৃদয় আলী, মো. বাপ্পি ও মো. সবুজ।

দুপুরে র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১’র গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসাইন।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে আজ সকালে কাপাসিয়া থানাধীন কালিগঞ্জ টু কাপাসিয়া গামী সড়কে চেকপোস্ট পরিচালনা করে একটি টিন বহনকারী  ট্রাক থেকে ১২ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাজাসহ অভিযুক্ত তিনজনকে আটক করা হয়।  

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাপাসিয়া থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

 

একাত্তর/জো
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর