কুড়িগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১২:৫০ পিএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরি এলাকায় রেলসেতু দেবে যাওয়ায় এ জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুজ্জোহা।

স্টেশন মাস্টার বলেন, বৃষ্টির কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ, পার্বতীপুর লোকাল ট্রেন বন্ধ থাকবে। 

তিনি আরও বলেন, তবে এই সময় লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে কুড়িগ্রাম এক্সপ্রেস। যাত্রীরা লালমনিরহাট, তিস্তা এবং কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন। 

এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সেতু মেরামতে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।  

আরবিএস
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর