তৃতীয়বারের মতো রাসিকের দায়িত্ব নিলেন মেয়র লিটন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১০:২৭ এএম

তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের দায়িত্ব নিয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।  

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে অংশ নেন নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, রাজশাহী মহানগরীর হাইটেক পার্কের পশ্চিমে পদ্মা নদীর ধারে নৌবন্দর স্থাপন করা হচ্ছে। ভারতের মুর্শিদাবাদ থেকে রাজশাহী পর্যন্ত নৌরুট চালু হলে এই নৌবন্দর হবে রাজশাহী বিভাগের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। 

গত ২১ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পুনরায় মেয়র নির্বাচিত হন।

এর আগে ২০০৮ থেকে ২০১৩ সালে প্রথম মেয়াদ এবং ২০১৮ সাল থেকে গেলো নির্বাচন পর্যন্ত দ্বিতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন লিটন।

আরবিএস
নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন শপথ নিয়েছেন।
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র (ঘড়ি) প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু।
বেসরকারিভাবে ফলাফলে তৃতীয় বারের মতো বরগুনার আমতলী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর