তৃতীয় বারের মতো মেয়র হলেন মতিয়ার রহমান

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:৪৫ পিএম

বেসরকারিভাবে ফলাফলে তৃতীয় বারের মতো বরগুনার আমতলী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান।

শনিবার রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদি এ তথ্য জানান।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনে ৯ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুইবারের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মতিয়ার রহমান মোবাইল ফোন প্রতীক নিয়ে ৬ হাজার ৫৩৯ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজমুল আহসান খান পেয়েছেন ৫ হাজার ৭৬৬ ভোট।

পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮৩৯ জন । এর মধ্যে ১২ হাজার ৩০৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতির হার ৭৭ দশমিক ৬৮ শতাংশ।

একাত্তর/আরএ
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর