হামুন: এখনো স্বাভাবিক হয়নি কক্সবাজার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লণ্ডভণ্ড কক্সবাজার এখনো স্বাভাবিক হয়নি। এখনো বিদ্যুৎবিহীন জেলার বেশিরভাগ এলাকা। ঘরহারা সব মানুষের কাছে এখনো পৌঁছেনি ত্রাণসামগ্রী। খোদ প্রশাসনই বলছে, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাই এখন পর্যন্ত বরাদ্দ দেয়া সরকারি ত্রাণে কুলাচ্ছে না।

প্রচন্ড গরমে ত্রাণের জন্য অপেক্ষা। দুটো চাল-ডাল পেলে কোথাও আগুন জালিয়ে রান্না করে সবাই মিলে খাওয়ার আশা। কিন্তু পেলেন না অনেকেই। সমিতি পাড়ায় এদিন ৫শ' পরিবার চাল পেলেও খালি হাতে ফিরে গেছেন অন্তত আড়াই হাজার মানুষ।

স্থানীয় জনপ্রতিনিধি বললেন,  প্রথমদিন ৫শ' পরিবারকে চাল দিতে পেরেছেন। কিছু পরিবারকে টিন বিতরণ করেছে পৌরসভা । 

তিন দিন ধরে বিদ্যুৎ নাই। অতিষ্ট গরমে গোসল করতে পারেন না কেউ। খাবারের পানির জন্য এদিক-ওদিক ছুটছে মানুষ। শহরের কয়েকটি জায়গায় বিদ্যুৎ আসলেও এখনো বিদ্যুৎহীন মহেশখালী উপজেলা।

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ঘরহারা মানুষ এখনো মাথার উপর ছাদ পাননি। শিশু বৃদ্ধ নারীসহ দুর্বিসহ জীবন পার করছেন জেলার প্রায় পাঁচ লাখ মানুষ।

এমনই পরিস্থিতিতে বৃহস্পতিবার কক্সবাজার ও মহেশখালীতে ত্রাণ দিতে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বললেন, সরকারি এই সহযোগিতায় কুলাবে না। আরো ত্রাণ দরকার।

ঘূর্ণিঝড়ে কক্সবাজার জেলায় পাঁচ হাজার ১০৫টি কাঁচাঘর সম্পুর্ণ এবং ৩২ হাজার ৭৪৯টি  ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

 

এআর
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর