শেরপুরে বিএনপির ২৭ নেতাকর্মী গ্রেপ্তার, ককটেল উদ্ধার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১০:৪৩ এএম

শেরপুরের শ্রীবরদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে আটটি অবিস্ফোরিত ককটেল, দু'টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও লাঠিসোটা।

রোববার সকালে শ্রীবরদী চৌরাস্তা মোড় থেকে ১৬ জন ও শনিবার রাতে পৌর শহরের পশ্চিম বাজার এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, শ্রীবরদী পশ্চিম বাজার এলাকায় নাশকতার করার লক্ষ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। পরে পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে বিএনপি কর্মীরা। এক পর্যায়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পরে ১৬ জন নেতাকর্মীদের আটক করা হয়।

অন্যদিকে, শনিবার রাতে বিএনপির কিছু নেতাকর্মী মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাসে ককটেল, লাঠিসোটা পাওয়া যায়। পরে মাইক্রোবাসের ড্রাইভারসহ ১১ জনকে আটক করা হয়। 

আটকদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে দু'টি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরবিএস
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর