বাউফলে সাত ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

পটুয়াখালীর বাউফলের একাধিক ডাকাতির সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি রামদাসহ ডাকাতি কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে মাদারিপুর, বরিশাল এবং বাউফল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকেলে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানান, সাম্প্রতিক সময় বাউফল উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটার পর পুলিশ জানতে পারে একটি ডাকাত চক্র ঢাকা থেকে হানিফ পরিবহনের বাসে করে পটুয়াখালী জেলায় আসছে। এসময় জেলা পুলিশের বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জের নেতৃত্বে একটি টিম মাদারিপুর জেলার রাজৈর থানার সামনের মহাসড়কে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে।

তারা হলেন- বাউফলের কালাইয়া এলাকার বাচ্চু সরদার, কনকদিয়া এলাকার উজ্জল হোসেন সাহেদ, পূর্ব কালাইয়ার জুলহাস মাতব্বর ওরফে জুলফু ডাকাত এবং পিরোজুপর জেলার ইন্দুরকানি এলাকার নজরুল শেখ।

পরে ওই চারজনের তথ্যের ভিত্তিতে পুলিশ গৌরনদীর বাটাজোর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার রনি গ্রেপ্তার করে।

বাউফলে ভিন্ন অভিযানে গ্রেপ্তার হন- কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. আমিনুল ইসলাম এবং সুমন হোসেন।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

একাত্তর/আরএ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর