উচ্ছ্বসিত কক্সবাজারবাসী, নতুন সম্ভাবনার আশা

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

অবশেষে সাঙ্গ হলো, ট্রেনে চেপে কক্সবাজার যাওয়ার অপেক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার। অর্থনীতিতে গতিসঞ্চার ও জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এই রেল যোগাযোগ, বলছেন স্থানীয়রা। সেই সাথে বাড়বে কর্মসংস্থানও। আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। 

শনিবার সকাল থেকে কক্সবাজারের ঝিলংজা চান্দের পাড়ার দিকে ছুটতে থাকেন হাজারো মানুষ। আমন্ত্রিত অতিথি ছাড়াও পুরো এলাকা ভরে যায় মানুষে মানুষে। চলতি বছরে কক্সবাজারে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এবার এসেছেন জেলাবাসীর দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান ঘটাতে। 

ট্রেনে সৈকতের শহর কক্সবাজারে যাওয়ার পথ তৈরি করে দেয়ায় সরকার প্রধানকে কৃতজ্ঞতা জানান সবাই। তার বলেন, সব মিলিয়ে ১৮ হাজার কোটি টাকার প্রকল্পটি এই অঞ্চলের সার্বিক অর্থনীতিতে আনবে নতুন প্রাণ। কক্সবাজার হয়ে উঠবে দেশের অর্থনীতির নতুন গেম চেঞ্জার।

ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছে, কক্সবাজারের লবণ, পান, সুপারি, মাছসহ নানা উৎপাদিত পণ্য ট্রেনে করে দেশের নানা জায়গায় পৌঁছাবে এবার। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবেন তারা। এর মাধ্যমে কক্সবাজারে বহুমাত্রিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হলে বলেও মনে করছেন তারা।

পর্যটন শিল্পের সাথে জড়িতরা বললেন, পুরো দেশের সাথে কক্সবাজারের সংযুক্তিটা সহজ হলো রেলপথ হওয়ায়। ফলে পুরো দেশের পর্যটকরা কক্সবাজারে ভ্রমণে আসবেন সহজে ও কম খরচে। আগামী পহেলা ডিসেম্বর থেকে কক্সবাজার থেকে দোহাজারী পর্যন্ত ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। 

১০২ কিলোমিটারের এই রেলপথের ছোঁয়ায় সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারাসহ আশপাশের অর্থনীতির চিত্র পাল্টে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। কারণ, এ প্রকল্পের আওতায় নির্মিত কক্সবাজার আইকনিক রেলস্টেশনসহ মোট ৯টি স্টেশনের মাধ্যমে যুক্ত হবে এলাকাগুলো। 

আরবিএস  
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর