ঘূর্ণিঝড়ে হেলে পড়া গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হেলে পড়া রেইন্ট্রি গাছের ডাল কাটতে গিয়ে দুই গাছের মাঝে চাপা পড়ে মো. নাসির হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

শনিবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত নাসির হাওলাদার দশমিনা উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানায়, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল শুক্রবার উপজেলা পরিষদের সামনের সোনালী ব্যাংকের পেছনের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ভ্যানচালক মো. হাদি প্যাদার ঘরের ওপর তার প্রতিবেশির একটি রেইনট্রি গাছ হেলে পড়ে। হেলে পড়া ওই রেইনট্রি গাছটির ডাল কাটতে ওঠেন শ্রমিক নাসির হাওলার। ডাল কাটার সময় হেলে পড়া ওই রেইনট্রি গাছটি নারিকেল গাছের ওপরে পড়লে দুই গাছের মাঝে তিনি চাপা পড়েন এবং মারা যান। 

পরে খবর পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নাসির হাওলারের মরদেহ উদ্ধার করে।

দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ জানান, নিহত নাসির উদ্দিন হাওলাদার পেশায় একজন দিনমজুর। ঘটনাটি দুঃখজনক। যেহেতু তার পরিবার হতদরিদ্র, আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।

দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আরবিএস  
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর