চায়ের দোকানে করোনা রোগীদের আড্ডা!

আপডেট : ১০ জুলাই ২০২১, ১২:১৩ পিএম

জুনের শেষ সপ্তাহ থেকে বরগুনা জেলায় লাফিয়ে বাড়তে শুরু করে করোনা সংক্রমণের হার। এমন পরিস্থিতির মধ্যেও হাসপাতালে চিকিৎস্যাধীন করোনা রোগীদের দেখা গেছে হাসপাতালের বাইরে গিয়ে চায়ের দোকানে আড্ডা দিতে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের দেখতে আসা দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে করোনা ইউনিটে। 

শনিবার (১০ জুলাই) সকালের আগের ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮০৪ জনে। মৃত্যু হয়েছে ৩৯ জনের। শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। 

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান একাত্তরকে বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু মানুষকে সচেতন হতে হবে আরও। প্রশাসন কাজ করে যাচ্ছে দিনরাত। আমরা চেষ্টা করছি সব নিয়ন্ত্রনে রাখতে। করোনা রোগীরা বাহিরে আসাটা শুনে আমিও হতাশ হয়েছি। মানুষ নূন্যতম সচেতন না হলে আমরা কিভাবে করোনা মোকাবেলা করবো? 

তিনি আরও বলেন, আমি আজ বিকালে সিভিল সার্জন ও পুলিশ সুপারের সাথে জরুরি বৈঠক করবো। করোনা রোগীদের বাহিরে আসা বন্ধ করতে এবং দর্শনার্থীদের আসা-যাওয়া বন্ধ করতে আমরা কঠোর হবো।

করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎস্যা নেয়া রোগী মো. মুসা  একাত্তরকে   বলেন, করোনা ইউনিটে ভয়াবহ পরিস্থিতি। আমি আসার পরে দেখেছি শুধু করোনা ইউনিটের রোগীদের জন্য হাসপাতালের ২য় তলা নির্ধারিত ছিলো। সেখানেই চিকিৎস্যা দেওয়া হতো। এখন রোগীর সংখ্যা বাড়ায় তৃতীয় তলায়ও রোগী রেখেছে কর্তৃপক্ষ। যে হারে প্রতিদিন রোগী আসছে তাতে এক সপ্তাহের মধ্যে হাসপাতালের সাত তলা ভবনের পুরোটাই করোনা রোগীদের জন্য দিয়ে দিতে হবে। 

image


বরগুনা জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডাক্তার সোহরাব হোসেন একাত্তরকে  বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডে আছে ৫০টি বেড। এক সপ্তাহ আগেই রোগীতে পূর্ণ হয়েছে ওয়ার্ড। ফাঁকা জায়গাগুলো কিছু নতুন বেড তৈরি করে দেওয়া হয়েছিলো। তাতেও কাজ হয়নি। এখন মেঝেতেও বিছানা দেওয়া হচ্ছে। একদিকে চিকিৎসক সংকট অন্যদিকে নার্স সংকট। হাসপাতালে আইসিইইউ নেই। রোগীদের পরামর্শ দিলেও তারা শোনেন না। রোগীর স্বজনরাও বেপরোয়া।

আরও পড়ুন: নোয়াখালীতে লকডাউনেও বাড়ছে সংক্রমণ, ৩ জনের মৃত্যু

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু একাত্তরকে বলেন, মানুষ অসচেতন। প্রশাসনের সাথে চোর-পুলিশ খেলা চলছে। শুধু প্রশাসন আর লকডাউন দিয়ে করোনা সংক্রমন বন্ধ করা যাবে না। অবশ্যই এসব কাজে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। সরকার একা সামাল দিতে পারবে না। সেই পরিস্থিতিতে আমরা নেই।


একাত্তর/আরবিএস  

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর