নোয়াখালীতে লকডাউনেও বাড়ছে সংক্রমণ, ৩ জনের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২১, ১২:০৬ পিএম

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টার নতুন করে আরও ১৬৪ জন করোনা শনাক্ত হয়েছেন। ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৮ শতাংশ। করোনায় মত্যু হয়েছে তিন জনের। 

শনিবার ( ১০ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেন।

বর্তমানে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬৭ জনে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে। এরমধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭ জন, সুবর্ণচরে চার জন, বেগমগঞ্জ ৫৪ জন, সোনাইমুড়ীতে আট জন, চাটখিল ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে চার জন ও কবিরহাটের ২১ জন। মৃত্যুর হার এক দশমিক ২৪ শতাংশ।    

জেলা সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, সুবর্ণচরে পাঁচ জন, বেগমগঞ্জ ৩৪ জন,সোনাইমুড়ীতে ছয় জন,সেনবাগে ১৩ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন, কবিরহাটে ২৬ জন রয়েছেন। 

আরও পড়ুন: মেসির চুক্তি নিয়ে বিপাকে বার্সেলোনা

তিনি আরও জানান, এছাড়া জেলায় সুস্থ হয়েছেন সাত হাজার ৭৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ১৯ শতাংশ। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৫৬০ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৫৩ জন ও আইসোলেশনে রয়েছেন নয় জন।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খাঁন একাত্তরকে জানান, নোয়াখালীতে কঠোর বিধিনিষেধ না মানায় শুক্রবার (৯ জুলাই) জেলার নয়টি উপজেলাতে ১৭টি মোবাইল কোর্ট ১০৬টি মামলায় এক লাখ ২৯ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। প্রতিদিন দুই শিফটে নির্বাহী ম্যাজিস্টেটগন করোনা সয়ক্রমন মানাতে মাঠে কাজ করছেন।


 একাত্তর/আরবিএস  

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর