ট্রেন দুর্ঘটনার পেছনে ‘নাশকতা’, দুই তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:২১ পিএম

গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতা রয়েছে বলে মনে করছে বাংলাদেশ রেলওয়ে। আর ঘটনার কারণ বিস্তারিত বের করতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।    

এর মধ্যে একটি কমিটি করেছে রেলওয়ে, আরেকটি করা হয়েছে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে।

ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা রেলপথের একটি অংশ কেটে রেখেছিল। ওই স্থানে ট্রেন পৌঁছালে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়।

লাইন কেটে ফেলায় বুধবার ভোরে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও আহত হয়েছেন আরো কয়েকজন।

দুর্ঘটনায় পড়া টেনের সাতটি বগি লাইনের ওপর ওলটপালট হয়ে পড়েছে। একাধিক বগি ছিটকে পড়েছে পাশের ধানক্ষেতে।

বাংলাদেশ রেলওয়ের রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমার্শিয়াল) মোহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে রেল লেইন কেটে এ দুর্ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

রেলের সাত সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরকে।

আর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে গঠন করা হয়েছে গাজীপুর জেলা প্রশাসনের পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

দুই তদন্ত কমিটিকেই আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপির নাশকতার কারণেই গাজীপুরে ট্রেন দুর্ঘটনা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাত জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি বাস, ট্রেন আগুন দেওয়াসহ নাশকতা করছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে দুর্ঘটনায় পড়া ট্রেনের ইঞ্জিনসহ সাত উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আর লাইন কেটে ফেলায় ঢাকা-ময়মনসিংহ রুটের রেলপথ বন্ধ থাকলেও বিকল্প পথে ট্রেন চালানো হচ্ছে। ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনগুলো চলছে ভৈরব-কিশোরগঞ্জ দিয়ে। 

 

 

আরবি 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর