গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের 

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

গাজীপুরে লাইন কেটে ফেলায় যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে, তা বিএনপির নাশকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাত জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি বাস, ট্রেন আগুন দেওয়াসহ নাশকতা করছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, গাজীপুরে ট্রেনে নাশকতা করা হয়েছে। এটা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র। নাশকতার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা বিএনপির উদ্দেশ্য।

বাসে আগুন দিয়ে ও ট্রেনে নাশকতা করে বিএনপি দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এই প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের।

লাইন কেটে ফেলায় বুধবার ভোরে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন আরো কয়েকজন।

দুর্ঘটনায় পড়া টেনের সাতটি বগি লাইনের ওপর ওলটপালট হয়ে পড়েছে। একাধিক বগি ছিটকে পড়েছে পাশের ধানক্ষেতে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, বাসে ট্রাকে আগুন দিয়ে নাশকতা করছে বিএনপি ও তাদের দোসররা।

‘আওয়ামী লীগ সতর্ক পাহারা জোরদার করছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।’

আসন্ন নির্বাচন সফল ও শান্তিপূর্ণ করতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। সমমনা দলগুলোর সাথে আলোচনা করে যাচ্ছি। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতেই হবে।

‘মানুষকে ভয়ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তাদের দোসররা চক্রান্ত করছে। এর মধ্যেই ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। মানুষ ভোট দিতে উন্মুখ।’

তবে ব্যাপক ভোটারের উপস্থিতিতে ৭ জানুয়ারি ভালো নির্বাচন হবে বলেও মনে করছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরো শক্তিশালী হবে। ‘গণতন্ত্রে ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে সেগুলো দূর করে গণতন্ত্রের যাত্রাপথকে আরো নির্বিঘ্ন করা হবে।’

এদিন স্বতন্ত্র প্রার্থীদের নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র আছে। অন্য দল‌ও আছে। প্রতিদ্বন্দ্বী রয়েছে।

‘এ নিয়ে দুশ্চিন্তা নেই। জাতীয় পার্টি বলেছে তারা নির্বাচন করতে চায়, জোটে থাকতে চায়। শঙ্কা, আশঙ্কা আছে। অস্বস্তির কারণ নেই। গণতন্ত্রের এটি নতুন অভিজ্ঞতা। এ নিয়ে অস্থিরতার কোন কারণ নেই।’ 

আরবি 
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর