স্বামীর লাশ নিয়ে ফেরার পথে কন্যার জন্ম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম

অ্যাম্বুলেন্সে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সেই অ্যাম্বুলেন্সেই কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী। 

বুধবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে আশাশুনি যাওয়ার পথে বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত আলতাফ হোসেন (৩৪) সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকার শামছুর রহমানের ছোট ছেলে। তার স্ত্রী রহিমা খাতুন ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন।

জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ভাটা শ্রমিক আলতাফ হোসেনের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা তার গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। পরে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে স্বামীর মরদেহের পাশে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন গত দুই সপ্তাহ আগে ইটভাটাতে যায় শ্রমিক হিসেবে কাজ করতে। সেখানে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার জানান তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ক্রমাগত তার অবস্থার অবনতি হতে শুরু করে। 

মঙ্গলবার রাতে আলতাফ হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার সকালে তার মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার প্রতাপনগর নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্স বুধহাটা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে থাকা আলতাফ হোসেনের স্ত্রীর প্রসবের বেদনা ওঠে। এ সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। 

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আলতাফের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আলতাফ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। আলতাফ ছিলেন একজন সাধারণ ইটভাটা শ্রমিক। মরদেহ বাড়িতে আনার সময়ে লাশবাহী গাড়ির মধ্য তার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন।

তিনি আরও বলেন,  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আলতাফের পরিবারকে সহযোগিতা করা হবে। তাছাড়া সব সুযোগ-সুবিধার আওতায় নেওয়া হবে তার পরিবারকে।

এআর
আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মুষলধারে বৃষ্টির মধ্যেই যশোরের রূপদিয়া রেলস্টেশনে এক নারী সন্তান প্রসব করেছেন। এমন পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
সেন্টমার্টিনে চিকিৎসার অভাবে চরম দুর্ভোগে আছেন বাসিন্দারা। সাধারণ জ্বর-সর্দিতে আক্রান্ত হলেও আঁতকে উঠছেন তারা। কারণ জরুরি প্রয়োজনে দ্বীপ ছাড়ার কোনো উপায় নেই।
বাগেরহাটের ফকিরহাটে নারকেল গাছ থেকে পড়ে ইউসুব শেখ (৬৫) নামের এক দিনমুজুর মারা গেছেন। উপজেলার মানসা সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দিনমুজুর ইউসুব শেখ মধ্যবাহিরদিয়া গ্রামের মৃত কোহিল উদ্দিনের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর