ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৪:৩৩ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচার আমিরাবাদ উচ্চবিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকার আবুল হোসেনের ছেলে আনন মানিক (২৫) ও নান্দাইলের আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৬)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি খিচা আমিরাবাদ উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছালে একটি পিকআপের ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

আরও পড়ুন: রোববার জানা যাবে ঈদুল আযহা কবে

ঘটনার পর পিকআপসহ চালক পালিয়েছেন জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। মরদেহ ফাঁড়িতে নেয়া হয়েছে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর