পটুয়াখালীতে ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম

পটুয়াখালীতে পূর্ব বিরোধের জেরধরে সহকর্মী মো. জহিরুলকে (২৭) ধারোলো দা দিয়ে আঘাত করে হত্যা করেছে  শ্রমিক মো. কাওসার (২৫)। এসময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছে একই পিকআপে থাকা অপর দুই সহকর্মী শ্রমিক সাইফুল (২৩) ও সাকিব (২০)। 

তাদেরকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ৮ টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার কহিনুর অটো রাইসমিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের জাকির আকনের ছেলে। 

নিহতের স্বজন হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত জহিরুল, আহত দুজন ও ঘাতক কাওসারসহ ৭ জন পল্লী বিদ্যুৎ-এর পিকআপ ভ্যানে করে সকালে গলাচিপার বদুরা বাজারে দিকে যাচ্ছিলো লাইনের উপর ঝুলে পড়া গাছের ডালপালা কাটতে। পথে জহিরুলের সাথে তর্ক-বিতর্ক হয় কাওসারের। এক পর্যায়ে গাছের ডাল কাটার জন্য আনা দা দিয়ে জহিরুলের বামপাশের কানের নীচে ঘাঢ়ে আঘাত করে কাওসার। এসময় থামাতে গিয়ে কাওসারের হাতে থাকা দায়ের আঘাতে গুরুতর জখম হন অপর দুই সহকর্মী সাইফুল ও সাকিব। 

তাদেরকে রক্তাক্ত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল নয়টায় চিকিৎসার জন্য আনা হয়। জরুরী বিভাগ থেকে ওয়ার্ডে নেয়ার পথে জহিরুলের মৃত্যু হয়। অপর দুই আহতকে তাৎক্ষনিক ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়। 

গ্রেপ্তার ঘাতক কাওসারের দাবি নিহত জহিরুল প্রায়ই তাকে বিরক্ত করতো। হামলার কথাও স্বীকার করেন কওসার।

হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার জানান, ঘাড়ের বাম পাশে গুরুতর জখম নিয়ে আসার পর ওয়ার্ডে নেয়ার পথে মৃত্যু হয় জহিরুলের।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, পল্লী বিদ্যুতের লাইন পরিস্তার রাখার জন্য গাছের ডাল কাটার শ্রমিক হিসাবে কাজ করা সবাই একই গ্রামের বাসিন্দা। পিকাপে বসে তর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার তুষার কান্তি মন্ডল জানান, নিহত জহিরুলসহ পিকাপে থাকা ৭ জন গাছের ডাল কাটার জন্য বাদুরার উদ্দেশ্যে রওনা দেয়। পথে তাদের মধ্যে তর্কের জেরে এ ঘটনা ঘটে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে অবিহিত করা হয়। এরা দৈনিক মজুরিতে পল্লী বিদ্যুতের লাইনের গাছ অপসারনের কাজে নিয়েজিত ছিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, নিজেদের মধ্যে তর্কের জেরে এ হত্যাকান্ড ঘটে। ঘাতক কাওমসারকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।   
 

এআর
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর