কুমিল্লায় ককটেল বিস্ফোরণ ও ভোটকেন্দ্রে আগুন, আটক তিন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম

শুক্রবার রাতে কুমিল্লার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং কুমিল্লা সদর উপজেলার পাচতুবী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে ও সদর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কাউসার, চানপুর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে শাকিল প্রকাশে সাক্কু, চানপুর এলাকার মোবারক হোসেনের ছেলে সাইমন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কুমিল্লা নগরীর টমসমব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে কুমিল্লা শহরের রাণীর বাজার বিসিক সড়কে ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে মোটরসাইকেল ও ককটেল ফেলে পালায় এক যুবক।

এদিকে শনিবার মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এসব ঘটনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ককটেল বিস্ফোরণ ও কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনার সাথে সরাসরি জড়িত তিনজনকে আটক করে পুলিশ। 

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট নোমানের নির্দেশনায় তারা শহর জুড়ে ককটেল বিস্ফোরণ এবং ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। 

বিস্ফোরণ ও ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় দু'টি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।  

আরবিএস
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর