কুমিল্লায় সিরিজ ককটেল বিস্ফোরণ, নগরজুড়ে আতঙ্ক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম

কুমিল্লা নগরীতে একই সময়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নগরীর টমছমব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

একই সময়ে কুমিল্লা চেম্বার অব কমার্সের সামনে, ফৌজদারি মোড়, সালাউদ্দিন মোড়, টাওয়ার হাসপাতালের সামনে ও রামঘাটলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নগরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

রাণীর বাজার-বিসিক রোডে ককটেল বিস্ফোরণের সময় জনতা ধাওয়া করলে মোটরসাইকেল রেখে পালিয়ে যান এক যুবক। পরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ ও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে বিজিবি ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা ঘটনাস্থলের আশপাশের ফুটেজ সংগ্রহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে নগরীর টমছমব্রিজ এলাকার একটি ক্লিনিকের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে গোয়ালপট্টি, ফৌজদারি মোড়েও একাধিক ককটেল বিস্ফোরিত হয়। রাণীর বাজার-বিসিক রোডে ককটেল বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সময় জনতা ধাওয়া করলে মোটরসাইকেল ও ককটেল ফেলে পালিয়ে যান এক যুবক।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি ও পুলিশ সদস্যরা। পরে তারা আশপাশের সিসিটিভ ফুটেজ সংগ্রহ করেন এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, পুলিশ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হয়েছে। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারা এমন ঘটনা ঘটাতে পারে।

তিনি জানান, মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশের বেশ কয়েকটি টিম নগ‌রে টহল দিচ্ছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর