নওগাঁয় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কম্বলগুলো বিতরণ করে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম এবং ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহমুদুজ্জামান। 

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরবিএস
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর