মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু মারা গেছেন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০১:০৩ এএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গলাচিপা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু মারা গেছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি নিউমোনিয়া ধরা পড়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

দলীয় সূত্রে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার পানপট্টি হাই স্কুল মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনা হবে। দুপুর ২টায় পৌর শহরের জৈনপুরী হুজুরের খানকা মাঠে দ্বিতীয় নামাজে জানাজার পর গলাচিপা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হব।  

গোলাম মোস্তফা টিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু। 

১৯৭১ সালের ১৮ নভেম্বর গলাচিপার পানপট্টিতে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়, সেই যুদ্ধে বীরত্বের সাথে অংশ নেন গোলাম মোস্তফা টিটু। একসময় দৈনিক খবরের গলাচিপা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। এছাড়াও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। 

আরবিএস
পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার অদম্য স্বপ্ন শৈশব থেকেই পুষে রেখেছিলেন মশিউর। কিন্তু সেই স্বপ্নে হঠাৎ করেই কালবৈশাখীর মতো আঘাত হানে প্রাণঘাতী ব্যাধি ক্যান্সার। কিন্তু হাসপাতালের বিছানা, একের পর এক...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সোনারগাঁয়ে ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আবদেন করেছিলেন আলতাফ হোসেন নামে এক ব্যক্তি। যাচাই বাছাই শেষে কাউন্সিলের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর