ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোট শুরু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হয়ে যাওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কেন্দ্রের ভোটগ্রহণ চলবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই দফা হামলা করে দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগও আসে। এসব ঘটনার মধ্যে প্রথমে এই কেন্দ্রের ভোট গণনা এবং পরে ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা স্থগিত করা হয়। 

পরে ৮ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানান, ১৩ জানুয়ারি এই কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী।

পপির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।  

গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসন। গৌরীপুরে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯২টি, এরমধ্যে ৯১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। 

নৌকা প্রতীকে নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। 

আরবিএস
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর