বাড়িতে গিয়ে চিকিৎসা না দেওয়ায় চিকিৎসককে পিটুনি!

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০১:৫৮ পিএম

বাড়িতে গিয়ে স্বজনকে চিকিৎসা দিতে রাজি না হওয়ায় হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্চিত করেছে এক যুবক।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মিজানুর রহমান। 

এছাড়াও, গেল বছরের ৫ ডিসেম্বর হাসপাতালে কর্তব্যরত এক নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ও তার বড় ভাই সালেক মিয়া মঙ্গলবার সকালে অসুস্থ স্বজনের চিকিৎসার জন্য জরুরি বিভাগের চিকিৎসক আবু জাহিদ মাহমুদকে বাড়িতে নিয়ে যেতে চান। 

আরও পড়ুন: প্রেমিকাকে বশে ব্যর্থ হয়ে কবিরাজকে কুপিয়ে হত্যা

তবে, ওই চিকিৎসক জরুরী বিভাগ ছেড়ে যেতে পারবেন না বলে জানান। পরে মিজানুর রহমান ও তার ভাই সালেক মিয়া ডাক্তারের উপর চড়াও হয়। এসময় মিজানুর রহমান ডাক্তারকে চর, থাপ্পর দেয়। 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এজাজুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 


একাত্তর/এসজে 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
সুনামগঞ্জে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর