৪৮ ঘণ্টায় খোঁজ মেলেনি হুমায়ুনের, পরিবারের ক্ষোভ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ফেরি রজনীগন্ধ্যা ডুবিতে নিখোঁজ সহকারী মাস্টার হুমায়ুন কবির এখনও নিখোঁজ রয়েছেন। গত ৪৮ ঘণ্টায় তার খোঁজ মেলেনি। পরিবার সংশ্লিষ্টদের কাজের গাফলতি রয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার সরেজমিনে নিখোঁজের বাড়ি গিয়ে প্রতিবেদকের দেখা হয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের ছেলে ইয়াসিনের (১০) সাথে। ইয়াসিন জানায়, বাবা বাড়িতে ফিরে তার মার্কশিট দেখবে বলেছিলো। তাছাড়া শুক্রবার দুপুরে তাদের মসজিদে একত্রে নামাজ পড়তেও যাওয়ার কথা ছিলো।

হুমায়ুনের গ্রামের বাড়ি পিরোজপুরে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ২০১১ সালে বিআইডব্লিউটিসিতে চাকরি শুরু করেন। সাত মাস আগে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পথে যোগদান করেন।

হুমায়ুনের মেয়ে কামুন্নাহার জানান, তার বাবা গত মঙ্গলবার রাতে মাকে শেষ ফোন করেছিলো। বলেছিলেন তাদের সবাইকে শীতের নতুন পোশাক কিনে দেবেন।

কামুন্নাহার বলেন, আমাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি আমার বাবা। তার কিছু হলে আমাদের পরিবার কীভাবে চলবে তা বুঝতে পারছি না।

এসময় পরিবারের অন্য সদস্যরা দ্রুত নিখোঁজের সন্ধান চেয়ে আহাজারি করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মনসুর আলী জানান, হুমায়ুন ভালো মানুষ ছিলেন। তাকে মসজিদের সভাপতি করেছিলো বাসিন্দারা।

হুমায়ুনের ছোট ভাই রফিকুল ইসলাম শাওন জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ট্রলার নিয়ে ঘাটে গিয়ে তাকে খুঁজেছি। কয়েকটি ট্রাক উদ্ধার করা হলেও আমার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেলো না।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, নিখোঁজ হুমায়ুন বিষয়ে সরকারি বিধি মোতাবেক সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

ফেরি রজনীগন্ধার স্টাফদের বরাত দিয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বলেছেন, ঘন কুয়াশার কারণে ফেরিটি নদীতে নোঙর করে ছিলো। সকাল আটটার দিকে বালুবাহী একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এরপরই এক পাশ কাত হয়ে ফেরিটি নদীতে ডুবে যায়। তবে ঘন কুয়াশার কারণে বাল্কহেডটি চিহ্নিত করা সম্ভব হয়নি। ফেরিডুবির প্রায় চার ঘণ্টা পর বুধবার দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছায়।

বিআইডব্লিউটিসি, মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত একটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে সাতটি ছোট ও বড় দুটি মালবাহী ট্রাক ছিলো। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচল বন্ধ থাকে। বুধবার সকাল আটটার পরপর ফেরিটি ডুবে যেতে থাকে। এ সময় যানবাহনের চালক, সহকারী এবং ফেরিতে কর্মরত লোকজন দ্রুত নদীতে ঝাঁপ দেন।

ফেরিডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে।

একাত্তর/আরএ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর