মাছ ব্যবসার আড়ালে ক্রিস্টাল মেথ ব্যবসা, গ্রেপ্তার ৩

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৩:৩৬ পিএম

চট্টগ্রামে নতুন ধরণের মাদক ক্রিস্টাল মেথ’র ৯৭৫ গ্রামের একটি চালানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উদ্ধার অভিযান নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। 

আট মাস আগে মাছ ব্যবসার আড়ালে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসেন রুবেল নামে এক যুবক। পরে তার তিন সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান। 

আরও পড়ুন: বন্ধুর বাড়িতে বেড়াতে এসে রহস্যজনক মৃত্যু!

সোমবার (১২ জুলাই) রাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় তিন সহযোগী এসব মাদক বিক্রির চেষ্টাকালে র‍্যাবের হাতে ধরা পড়ে।  

র‍্যাব-৭ এর অধিনায়ক মশিউর রহমান জানান, ক্রিস্টাল আইস মাদক মূলত মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করেই মূলত এসব মাদক নিয়ে আসা হচ্ছে। বেশী লাভের আশায় অন্য পেশা ছেড়ে এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন অনেকে।

গ্রেপ্তারদের মধ্যে আমিনুর রশীদও একটি ব্যাংকের চাকরি ছেড়ে মাদক ব্যবসায় জড়িত হন বলে জানান তিনি। 


একাত্তর/এসজে 

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
চট্টগ্রাম কাস্টমস হাউস বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পপি সিড (পোস্তদানা) আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাকিস্তান থেকে আমদানি করা দুই কন্টেইনারে প্রায় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর