রাঙ্গাবালীতে ১৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ  

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৫ এএম

পটুয়াখালীর রাঙ্গাবলীতে পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যমানের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে রাঙ্গাবালী নদী ও সাগর মোহনা থেকে এ জালগুলো জব্দ করা হয়। 

উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন  জানান, বিশেষ অপারেশনের  তৃতীয়  ধাপের দ্বিতীয় দিন বুধবার দিনভর অভিযান চালায় পুলিশ ও মৎস্য বিভাগ। যৌথ পরিচালিত এই অভিযানে উপজেলার সোনার চর, কলাগাছিয়া, চরআন্ডা এবং বঙ্গোপসাগরের মোহনা থেকে আনুমানিক ১১ হাজার মিটার কারেন্ট জাল, ২১টি বেহুন্দি জাল এবং ১৭টি চরঘেরা জাল জব্দ করা হয়। 

পরে জালগুলো সদর ইউনিয়নের  সামুদাবাদ স্লুইজ ঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকার।

তিনি আর বলেন, নিষিদ্ধ জালগুলো যদি বিক্রি করা না হতো, তাহলে জেলেরা কিনতেও পারতো না। আর ক্ষতিগ্রস্তও হতো না। এজন্য অবৈধ জাল উৎপাদন এবং বিপণন বন্ধ প্রয়োজন।

এ ব্যাপারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ছোট ফাঁসের এবং নিষিদ্ধ জাল উৎপাদন ও বিপণন বন্ধে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এই নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে  মাছের রেনুপোনা, জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীও। এর ফলে দিনদিন মাছের উৎপাদন কমবে। তাই মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ প্রয়োজন

এএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর