বরিশালে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন আহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার কসবায় ইসলামিক মিশনের পেছনে একটি বাড়ি থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতরা হলেন- পুলিশের এস আই কামাল, কনস্টবল মিজান ও ওই বাড়ির মালিক মাসুদ হাওলাদার।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মাসুদ হাওলাদার নামে এক যুবক তার বাবা-মা মারা যাওয়ার পর একটি বাড়িতে একা থাকতেন। ওই বাড়িতে তিনটি বাথরুম রয়েছে। আজ সকালে একটি তালাবদ্ধ বাথরুমের বালতিতে বোমা দেখতে পান তিনি। এরপর পুলিশে খবর দিলে, এসআই কামাল কনস্টবল মিজানকে নিয়ে ঘটনাস্থলে বোমা উদ্ধার গেলে সেটি বিস্ফোরিত হয়। 

তিনি আরও বলেন, এসময় তিনজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন‍্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে এ বিষয়ে জানা যাবে। 

আরবিএস
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর