ফকিরহাটে ৯৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ফয়সাল হোসেন (২৩) এবং একই এলাকার সোহেল রানা(২৬)।
  
বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফকিরহাট উপজেলার লখপুরের বণিক পাড়ার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান বলেন, অভিযানে ৯৪ কেজি গাঁজা, ১৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে পালিয়ে যাওয়া আরেক মাদক কারবারি   আক্তার মিয়াকে (৩৬) ধরার চেষ্টা চলছে। 

তিনি আর বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঐ বাড়ির ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরেই তারা এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এ ঘটনায় খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বৃহস্পতিবার ভোরে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এআর
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর