দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী-স্ত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোহামদ আরিফ ও তার স্ত্রী রিয়া মনি। তারা লতাচাপলী ইউনিয়নের আছালতপাড়া গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার পর এই দম্পতির চার বছরের সন্তান ঘুম থেকে উঠে বাবা-মায়ের মৃতদেহ ঝুলতে দেখে। পরে সে ঘরের দরজা খুলে বাইরে এসে প্রতিবেশীদের ডাকাডাকি করলে প্রতিবেশীরা দুইজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রিয়া মনিকে সাথে সাথে নামানো হয় আর পুলিশ এসে উদ্ধার করে আরিফের মরদেহ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পেয়ে রাত একটার পর ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল সম্পন্ন করে মরদেহ থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। 

কেন, কী কারণে ছোট সন্তান রেখে বাবা-মা আত্মহত্যা করেছে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় থানায় পরবর্তী  আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি  চলছে বলে জানান মহিপুর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

 

এআর
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর