চলাচলের রাস্তা হয়ে গেলো ময়লার ভাগাড়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার লাগোয়া রাস্তা নয় যেনো উন্মুক্ত ময়লার ভাগাড়। রাস্তায় নিয়মিত পড়ে থাকা ময়লার স্তুপের দুর্গন্ধ পেরিয়েই বাধ্য হয়ে প্রতিদিন চলতে হয় হাজারো মানুষকে।

এনিয়ে এলাকাবাসীর অভিযোগ বারবার বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা হয়নি। তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্থানীয় কাউন্সিলর।

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার চার নম্বর ওয়ার্ড শিমলা বাজার লাগোয়া গলির এক প্রান্তে সরিষাবাড়ি থানা। আরেক প্রান্তে বড় মাঠ, একাধিক স্কুল।

গলির মাঝখানে রয়েছে পৌরসভা অফিস, কালী মন্দিরসহ বসত বাড়ি। এ গলি দিয়ে পার না হলে অনেকখানি ঘুরে যেতে হয় মাঠ, স্কুলে বা থানাতে। ফলে বাধ্য হয়েই সড়কটি ব্যবহার করতে হয় বাসিন্দাদের।

অথচ প্রায় সময়ই ময়লা-আর্বজনায় পূর্ণ থাকে এই রাস্তা। শিক্ষার্থী, ভূমি অফিসে সেবা নিতে ও বাজার-থানায় যাওয়া লোকজন অথবা মন্দিরের ভক্তকে এই ময়লার দুর্ভোগ পেরিয়েই চলাচল করতে হয় প্রতিদিন।

নির্দিষ্ট ময়লা ফেলার ভালো কোনো জায়গা না থাকা, পৌর কর্তৃপক্ষের অবহেলা ও তদারকির অভাবে এমন দুর্ভোগ জানিয়ে বাজারের ব্যবসায়ীরা বলছেন, রাস্তায় নিয়মিত ময়লা থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

তবে এমন দুরবস্থার জন্য এলাকার বাসিন্দাদেরকেই দায়ী করেন পৌরসভার কাউন্সিলর আব্দুল হক তরফদার জানান, দ্রুত সময়ের মধ্যে এসব ময়লা আবর্জনা পরিস্কার করা হবে।

১৯৯০ সালে ৯টি ওয়ার্ড নিয়ে গঠনের পর গত বছর ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয় সরিষাবাড়ী পৌরসভা।

 

এআর
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর