বরিশালে আখ চাষীদের কপালে চিন্তার ভাঁজ 

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম

বরিশালে আখের চাষ বাড়লেও গেলবারের তুলনায় কমেছে দাম। এছাড়া ঝড় জলোচ্ছ্বাসের কারণে আখঝাড় পড়ে যাওয়া এবং ইঁদুরের উপদ্রবে ফলন কমেছে। এতে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের কপালে। অপরদিকে গুড় উৎপাদনকারীরাও দাম পাচ্ছেন কম।

বরিশালের বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলায় আখের চাষ হয় বেশি। মিশ্রমালা, মধুমালা ও ঈশ্বরদী-২০৮ জাতের আখ চাষ করেন এখানকার কৃষকরা। এবার আখের ফলন ভাল হলেও কাঙ্খিত দাম পাওয়া যাচ্ছে না। কারণ আশ্বিন মাসের বন্যায় জমিতে আখের ঝাড় পড়ে গেছে, আর সেই আখ কাটছে ইঁদুর।

বাবুগঞ্জ উপজেলায় উৎপাদিত আখের সিংহভাগ দিয়ে গুড় তৈরি হয়। হাতে তৈরি ভেজালমুক্ত এই গুড়ের অনেক সুনাম। এই গুড় বিদেশেও নিয়ে যান অনেক ক্রেতা। তবে বাজারে গতবছরের চেয়ে গুড়ের দাম এবার কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা কমে গেছে। গুড় কিনতে পাইকাররাও আসছেন কম। সবমিলিয়ে আখ চাষে লোকসানের শঙ্কায় আছেন কৃষকরা।

স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উপায় নিয়ে তারা চাষিদের পরামর্শ দেন। এছাড়া গুড় উৎপাদনে সহায়ক জাতের আখ চাষের কথাও বলেন তারা।

কৃষি বিভাগের তথ্য মতে, গতবছর বরিশাল জেলায় ৩৪৪ হেক্টের জমিতে আখের আবাদ হয়েছিল, এবারে আবাদ হয়েছে ৩৭০ হেক্টর জমিতে।

 

এআর
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর