মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা-তেঁতুলিয়া নদীসহ ইলিশের অভয়াশ্রমে দুই মাসের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই সময়ে সরকারের প্রণোদনার চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছেন জেলেরা। নিবন্ধিত অনেকেই এই প্রণোদনা পান না বলেও জানান তারা।
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে ইলিশ ধরে ঘাটে ফিরছে জেলে নৌকা। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বন্ধ হয়ে যাবে জেলেদের ইলিশ ধরার এই কর্মচাঞ্চল্য।
প্রতি বছরের মত এবারও পহেলা মার্চ থেকে দুই মাস ইলিশের অভয়াশ্রমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। এসময় জেলেদেরকে সরকারি প্রণোদনা হিসাবে মাসে ৪০ কেজি চাল দেওয়া হলেও সরজমিনে দেখা গেছে সবাই তা পায় না। ভোলা জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক লাখ ৬৮ হাজার ৩৭৫ জন। অথচ এবার ৮৯ হাজার ৬০০ জনের জন্য বরাদ্দ হয়েছে প্রণোদনার চাল।
এদিকে ইলিশের জেলা চাঁদপুরেও ডাঙ্গায় নৌকা তুলে রাখতে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞার সময় ঠিকমত সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ করছেন তারাও।
চাঁদপুরের জেলেদের অভিযোগ, স্বাভাবিক সময়ে মাছ ধরতে গেলেও টাকা দাবি করে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যরা।
রাজধানীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার