চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম

স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের সাথে সারাদেশের ট্রেন চলাচল। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল কমিউটারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রায় চার ঘণ্টা পর বেলা ১২ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল রেল পুলিশের এসআই আকবর হোসেন জানান, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে টাঙ্গাইল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দে‌শ্যে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে যায়। করটিয়া এলাকায় পৌঁছার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে সকাল সা‌ড়ে ৭টার পর ছে‌ড়ে আসে।

মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনটি উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এআর
গেলো ৫৪ বছরে বহু দল দেখেছেন, এবার তরুণদের প্রতি আস্থা রেখে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সুযোগ দিতে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তরুণদের সুযোগ দিলে উত্তরবঙ্গকে নতুন করে গঠন করা হবে বলেও জানান...
বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের সাথে হওয়া বৈষম্য দূর করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 
জামালপুরের পিয়ারপুরে একটি লোকাল ট্রেনের তিন বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় চার ঘণ্টা জামালপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো।
পাইপলাইন মেরামত কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আওতায় থাকা উত্তরবঙ্গের চার জেলায় টানা তিন দিন (৬০ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর