জামালপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম

জামালপুরের পিয়ারপুরে একটি লোকাল ট্রেনের তিন বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় চার ঘণ্টা জামালপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী ২৫৬ লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর সাড়ে তিনটার দিকে চলাচল স্বাভাবিক হয়।

পিয়ারপুর রেলওয়ের স্টেশন মাস্টার আপেল মমিন জানান, ২৫৬ লোকাল ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ স্টেশনে যাওয়ার পথে পিয়ারপুর স্টেশনে পৌঁছলে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠতে গিয়ে ট্রেনের মাঝের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত যাতায়াত করে।

জামালপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ জানান, পিয়ারপুর স্টেশনে লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন কাজ করে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর চলাচল স্বাভাবিক হয়েছে।

একাত্তর/আরএ
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর