মাটিচাপা দেয়া অটোচালকের লাশ উদ্ধার, আটক চার

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৬:৫১ পিএম

শেরপুরের নকলায় নিখোঁজের দু'দিন পর হত্যা করে মাটিচাপা দেওয়া অবস্থায় এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। নিহত অটোরিক্সা চালক আসাদুজ্জামান আসাদ (১৭) দক্ষিণ নকলা এলাকার ফজলুর করিমের ছেলে।

আর আটককৃতরা হলেন- নকলা উপজেলার ডাংধরাকান্দা গ্রামের মজিবর মিয়ার ছেলে হামিদুল ইসলাম খোকন (২৪), পূর্ব গজারিয়া গ্রামের আবু হানিফের ছেলে নূর নবী (২১), ধনাকুশা গ্রামের মৃত আশকর আলীর ছেলে জাহিদুল ইসলাম এমসি জাহিদ (২২) ও ইশিবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মিলন মিয়া (২৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোনালিসা বেগম জানান, গত ১২ মার্চ মঙ্গলবার ভোর ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার তিনানী বাজার এলাকায় বিশেষ অভিযান কালে এসআই মুকুল সরকার অটোরিকশা চোর সন্দেহে একটি অটোরিক্সাসহ হামিদুল ইসলাম খোকন ও নূর নবী নামে দুইজনকে আটক করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা দুজন এবং জাহিদুল ইসলাম ও মিলন মিয়াসহ চারজন মিলে আসাদের অটোরিকশা ছিনতাই ও ছিনতাইয়ে বাঁধা দেয়ায় তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়ার বিষয়টি স্বীকার করে।

পুলিশ সুপার আরও জানান, ১১ মার্চ রাত ৯টার দিকে নকলা পৌরসভার নালিতাবাড়ী মোড় এলাকা থেকে অটোরিকশাটি ভাড়া নেয় চারজন। পরে বিভিন্নস্থানে ঘোরাফেরা করে রাত পৌনে ১১টার দিকে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা ছেফাকুড়ি ব্রিজের ২০০ গজ পূর্ব দিকে নিয়ে অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করে। এসময় আসাদ বাধা দিলে তাকে চারজন মিলে হত্যা করে তার মরদেহ লুকানোর জন্য জনৈক খোকা মিয়ার ভরাটকৃত জমিতে মাটি চাপা দেয়। পরে ছিনতাইকৃত অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে তিনআনী হয়ে যাওয়ার পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে নালিতাবাড়ী থানার বিশেষ টিমের কাছে আটকে পড়ে ওই দুজন। 

পরে তাদের তথ্যমতে ওই ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে নকলা থানা পুলিশ ভুক্তভোগী আসাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। 

এ ঘটনায় নকলা থানায় ভুক্তভোগী আসাদের বাবা ফজলুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আটক আসামিদের বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

এআর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর