নাটোরে ট্রেনের ইঞ্জিন বিকল, আড়াই ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:৩৮ এএম

নাটোরের ইয়াছিনপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় আড়াই ঘন্টা।

বুধবার রাত ৮ টায় জংলি রেলগেট এবং ইয়াছিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনায় ঘটে।

পরে রাত সাড়ে ১০টার দিকে আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনটি উদ্ধার করে নিয়ে গেলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আসাদুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে ত্রুটির কারণে জংলি ও ইয়াসিনপুরের মাঝখানে প্রায় দুই ঘন্টা ধরে বন্ধ রয়েছে। যার কারণে এই রুটে চলাচলকারী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনটি উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

এআর
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর