রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের সংযোগসহ দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় তিন প্রতিষ্ঠানকে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পারাগাঁও ও বরাবো এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে জব্দ করা হয় অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও রেগুলেটরসহ বিভিন্ন সরঞ্জাম। 

তিতাসের সোনারগাঁও অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ধারাবাহিক অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে অভিযান চালায় তারা। এসময় পারাগাঁও এলাকায় অবৈধভাবে পুনঃসংযোগ নেয়া দুই কিলোমিটার বিস্তৃত দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি রবাবো এলাকায় একটি বেকারি ও একটি রেস্টুরেন্ট এবং পারাগাঁও এলাকায় একটি মিষ্টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অপরাধে ঐ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর