ব্যাংকের অর্থ লুটে হ্যাকারের দায় স্বীকার

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:০৪ পিএম

ফেনীতে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাতের ঘটনায় জড়িত তিন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের চান্দগাঁও থানার পাঠানিয়াগুদা গ্রামের মোহাম্মদ ইকবাল, কক্সবাজারের মহেশখালী থানার উত্তর সিকদারপাড়া গ্রামের আরিফ উল্যাহ ও একই থানার ইউনুছখালী গ্রামের রকিবুল হাসান।

বৃহস্পতিবার ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রু মারমা জানান, গত ১৬ জানুয়ারি রাত ১১টা ১৮ মিনিটে ব্র‍্যাক ব্যাংকের একটি হিসাব নম্বর থেকে ৭ লাখ টাকা হ্যাক করে হ্যাকাররা। হিসেব গ্রাহকের নাম্বারে আসা এসএমএসের মাধ্যমে জানতে পারেন যে, দুটি বিকাশ ও দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে হ্যাকাররা ওই টাকা নিয়ে গেছে।

এঘটনায় ৩ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ।

তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে অজ্ঞাত হ্যাকারদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় করে একে একে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ ইকবাল দায় স্বীকার করে বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এঘটনায় জড়িত আরও সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইঅংপ্রু মারমা।

একাত্তর/আরএ
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর