সব হারিয়ে দালালের বাড়িতে অবস্থান ছয় যুবকের

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পিএম

ইউরোপ-এশিয়ার বিভিন্ন দেশে নেয়ার কথা বলে জয়পুরহাটে অনেকের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সুলতান নামে এক দালাল। তাকে টাকা দিয়েও জাল কাগজপত্রের কারণে বিদেশ যেতে না পেরে সুলতানের বাড়িতে অবস্থান নিয়েছে ছয় যুবক। তাদের অভিযোগ, প্রশাসনের কাছ থেকে তারা কোনো সহায়তা পাচ্ছেন না। তবে পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেছিলেন জয়পুরহাটের কালাই জিন্দাপুর ইউনিয়নের এই ছয় যুবক। কিন্তু গত ২০শে মার্চ তাজিকিস্তান যেতে ঢাকা বিমানবন্দরে এসে জানতে পারেন তাদের সব কাগজপত্রই জাল। 

এমন প্রতারণার কারণ জানতে গত ২২শে মার্চ থেকে একই এলাকার দালাল সুলতান মাহমুদ ওরফে মাবুদের বাড়িতে অবস্থান নিয়েছেন এই যুবকেরা। 

তারা জানান, ঋণ নিয়ে, ভিটেমাটি ও স্বর্ণালংকার বন্দক রেখে দালালকে টাকা দিয়েছিলেন। কিন্তু ভিসাসহ সব জাল কাগজপত্র দিয়েছে মাবুদ। 

তবে অভিযুক্ত দালাল সব দায় চাপিয়েছেন এজেন্সির ওপর। ভুক্তভোগীদের টাকা ফেরত দিতে সময় চেয়েছেন তিনি।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, শুধু এই যুবকদের নয় এলাকার অনেকের সাথেই প্রতারণা করেছেন অভিযুক্ত মাবুদ। 

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের সমস্যা সমাধানে প্রশাসনের কেউ এগিয়ে আসছেন না। তবে পুলিশ বলছে, প্রতারিতরা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। 

জয়পুরহাট কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, যেহেতু দুই পক্ষ থেকে আমাদের এখানে লিখিত কোনো অভিযোগ আসেনি। এ জন্য আমরা কোনো আইনি ব্যবস্থা নিতে পারিনি। তবে অভিযোগ আসলে আমরা যথাযথ ব্যবস্থা নিবো। 

এলাকার মানুষ বলছেন, জয়পুরহাটের বিভিন্ন উপজেলার ২০-২৫ জনের কাছ থেকে প্রায় অর্ধ কোটি  করেছেন দালাল মাবুদ। 

আরবিএস
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর