সাভারে গাড়ির আগুনে নিহত বেড়ে চার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ এএম

সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে ভয়াবহ আগুনের ঘটনায় মো. সাকিব (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ট্রাক চালকের সহকারী ছিলেন। আগুনের ঘটনায় এ নিয়ে মোট চারজনের মৃত্যু হলো।  

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানিয়েছিলেন, সাকিবের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিলো।

সাকিব বরগুনা সদর উপজেলার মো. আবেদ আলীর ছেলে।  

তার বড় ভাই মো. নাঈম বলেন, অভাবের সংসার। তাই চার মাস আগে তাকে কাজে দেয়া হয়। সে ট্রাকের হেলপারের কাজ করতো। আমি (নাঈম) পাইলিংয়ের কাজ করি। আর বাবা  খাগড়াছড়িতে অটোরিকশা চালান। 

তিনি আরও বলেন, যতটুকু জেনেছি, তাদের ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিলো। ভোরে সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে দেখি তার গোটা শরীর পুড়ে গেছে।   

এর আগে মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন ধরে হতাহতের এ ঘটনা ঘটেছে। 

আগুনে মহাসড়কের ওপরেই পুড়ে নিহত হন ইকবাল নামে এক ট্রাক শ্রমিক। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। তার নাম মো. নজরুল (৪৫), বাড়ি ময়মনসিংহে। একই দিন রাত সাড়ে ৯টায় ট্রাক চালক হেলাল হাওলাদার মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে যায়। তেল ছড়িয়ে পড়ায় মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করে আগুন। 

এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

আরবিএস
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
গাজীপুরের টঙ্গীর ব্যস্ততম চেরাগ আলী বাজার এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১৬টি...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সরাসরি কাজ করছে। পাশাপাশি আগুন...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর