ক্ষুদ্রঋণ এখন তাদের মরণফাঁদ, পরিশোধেও হচ্ছে না শেষ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পিএম

জামালপুরের মেলান্দহে ক্ষুদ্র ঋণের জালে আটকা পড়ে আছে অসংখ্য দরিদ্র পরিবার। অনেকেরই অভিযোগ কয়েক বছর আগে সুদসহ ঋণের সব টাকা পরিশোধ করেও তারা গ্রামীণ ব্যাংকের ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারছেন না। ব্যাংকের দাবি টাকা শোধ হয়নি। জামালপুরের বেশ কয়েকটি উপজেলায় এমনই ঋণ চক্রে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। 

জামালপুরের মেলান্দহ উপজেলার সূর্যবানু। সংসার জীবনের শুরুতে স্বচ্ছলতার স্বপ্ন পূরণে গ্রামীণ ব্যাংকের সদস্য হয়ে অল্প কিছু ঋণ নেন। সেটা ১৯৮৮ সালের কথা। গেলো ৩৫ বছরেও সেই ঋণের জাল থেকে বেরুতে পারেননি সূর্যবানু। একে একে চার কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন। শেষ বয়সে বাকী এক মেয়ের বিয়ে দিতে পারছেন না। কিন্তু কিছুদিন পর জানতে পারেন তার ২৪ হাজার টাকার ঋণের সুদ দাঁড়িয়েছে ২৮ হাজার টাকা। তার মাথায় এখন ৫২ হাজার টাকা ঋণের বোঝা।

গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা সূর্যবানু বলেন, আমার পাঁচ মেয়ে, আমি এতো টাকা ঋণ দিতে পারবো না। কিস্তি দিতে না পারায় তারা নানা কথা বলেছে।  

সূর্যবানুর মতো এমন বহু নারীর মাথায় এমন ঋণের বোঝা। তাদের অভিযোগ ঋণের পুরো টাকা শোধ করার পরও তাদের বলা হয়ে আরও পাওনা আছে। এভাবে এনজিওগুলোর সুদ গোনা যেন কিছুতেই শোধ হয় না। 

গ্রামীণ ব্যাংকের সাবেক ও বর্তমান সদস্যরা বলছেন, ঋণ নিয়ে তাদের জীবনে সফলতা তো আসেইনি। উল্টো সুদের টাকা শোধ করতে করতে জীবন বিষিয়ে উঠেছে।

মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভা। এখানে গ্রামীণ ব্যাংকের সদস্য সংখ্যা প্রায় তিন হাজার। গত কয়েক বছরে এই ব্রাঞ্চের তিনশরও বেশি সদস্য গ্রামীণ ব্যাংক ছেড়েছেন। তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

মেলান্দহ'র গ্রামীণ ব্যাংক ব্র্যাঞ্চ ম্যানেজার বলেন, তারা তাদের সামর্থ্য অনুযায়ী টাকা দেবেন। মাসিক বা কিস্তিতে তারা টাকা দিতে পারবে। কারো সামর্থ্য থাকলে এককালীন পরিশোধ করে আবার ঋণ নিতে পারবে।     

গ্রামীণ ব্যাংকের ঋণকে এখন ফাঁদ বলে মনে করছেন মেলান্দহের সদস্যরা। যারা এই ফাঁদে আটকে আছেন তারা কখনো ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেটি অনিশ্চিত।

আরবিএস
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর